অনুষ্ঠান বাড়িতে ডিজে বাজানো নিয়ে ধুন্ধুমার মালদায় 2 প্রতিবেশীর মধ্যে ব্যাপক সংঘর্ষ জখম দুপক্ষের চারজন। যার মধ্যে একজন ৭০ বছরের বয়স্ক মহিলা রয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার থানার রবীন্দ্র ভবন এলাকার বাসিন্দা অখিল চন্দ্রের বাড়িতে শনিবার রাতে একটি পারিবারিক অনুষ্ঠান চলছিল।




সেই সময় তারস্বরে ডিজে বাজানো হচ্ছিল বলে অভিযোগ। প্রতিবাদ করে প্রতিবেশী বাবলু মন্ডল। এই নিয়ে দুই প্রতিবেশির মধ্যে বচসা শুরু হয়। বচসা তুমুল আকার নিলে একে অপরের ওপরের ওপর দলবল নিয়ে চরাও হয়। বাঁশ লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চলে।  অখিল চন্দ্রের অভিযোগ, বাবলু মন্ডল দলবল নিয়ে তার বাড়িতে ঢুকে তাকে এবং তার মা স্বপ্না চন্দ্র (৭০) ও তার দিদি শিল্পী সরকার (৪৫) ,ভাগনা কার্তিক সরকারকে (২০) লাথি মারে। অখিলের মাথা ফাটিয়ে দেওয়া হয়।




ঘটনার গোলমালে প্রতিবেশিরা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।স্থানীয় লোকেরা আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদিকে রবিবার আহত অখিলের পরিবারের পক্ষ থেকে বাবলু সহ ৪ জনের নামে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, আহতদের মালদা মেডিক্যালে চিকিৎসা চলছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।