একইসাথে আত্মঘাতী দেওর ও বৌদি। অবৈধ সম্পর্কের জেরে দুজন আত্মঘাতী বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। দেওরের নাম  বাপন সরদার ২৫। বৌদির নাম  মনিকা সর্দার ১৯।



 উত্তর ২৪  পরগনা জেলার  সন্দেশখালি থানার ঝুপখালী এলাকার ঘটনা। এলাকার মানুষের অভিযোগ বেশ কিছুদিন ধরে দেওরের সঙ্গে মনিকা সর্দার এর একটা অবৈধ সম্পর্ক চলছিল সেটা জানাজানি হতেই পারিবারিক অশান্তি শুরু হয়।



গতকাল রাতে দুজনে একসাথেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সন্দেশখালি থানার পুলিশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়।