অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের অফিসের বারান্দা থেকে, নৈশ্ প্রহরীর ঝুলন্ত দেহ উদ্ধার। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার বসিরহাট থানার ৬ নম্বর ওয়ার্ডের মধ্যে মুন্সেফ পাড়ার ঘটনা। আজ বুধবার সকালে ইটিন্ডা রোডে প্রাতঃভ্রমণ কারীরা বিষয়টি দেখতে পায়।
বসিরহাট মহাকুমার পি ডব্লিউ ডি রোড এর যে এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এর সরকারি দপ্তর রয়েছে, সেই দপ্তরের বারান্দায় এক নৈশ্য প্রহরীর ঝুলছে। বারান্দায় যে সিলিং পাখা ছিল তাতে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় । ঐ ব্যক্তির নাম পটল সরকার। বয়স ৫২,বছর, তার বাড়ি বসিরহাট সাইপালায়।
ওই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অফিসের অস্থায়ী নৈশ্য প্রহরীর কাজ করতো বলে জানা গেছে। একদিকে স্থানীয় বাসিন্দা অন্যদিকে আসিস্টান ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পাশাপাশি ফোনের মোবাইল কললিস্ট পরীক্ষা করছে, কি কারনে মৃত্যু হলো ওই নৈশ প্রহরীর। পুলিশ তদন্ত শুরু করেছে, ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

0 Comments