ভারত বাংলাদেশের  পেট্রাপোল সীমান্তে অবৈধভাবে বাংলাদেশ ওষুধ নিয়ে যাবার পথে ৮২ হাজার টাকার ওষুধ সহ পাচারকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফl উত্তর ২৪ পরগনা জেলার  পেট্রাপোল সীমান্তে ইন্টিগ্রেটেড চেকপোস্টের তিন নম্বর গেট দিয়ে স্কুটি নিয়ে ২৫ তারিখ রাতে যাওয়ার  সময় কর্তব্যরত সীমান্তরক্ষী বাহিনী তাকে চেক করে। তখন স্কুটি থেকে প্রচুর ওষুধ উদ্ধার হয় l




আটক ব্যক্তির নাম গোপাল দেবনাথ ৫৫ বছর ও আটোক ওষুধের মূল্য ৮২ হাজার টাকা l আটক ব্যক্তিকে বিএসএফের পক্ষ থেকে পেট্টাপোল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় l ধৃত গোপাল দেবনাথকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে l