চিকিৎসকের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠলো গোবরডাঙ্গায়। চিকিৎসকের বাড়ি লক্ষ্য করে তারা ইট ছোড়া হয়।যদিও চিকিৎসক সহ তার পরিবারের কারোর আঘাত লাগে নি।কিন্তু বাড়ির জানালার কাচ ভেঙেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে গোবরডাঙ্গা থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
খুব দ্রুতই হামলাকারিদের গ্রেপ্তার করা হবে আশ্বাস দিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে বেশ কয়েকজন এলাকার চিকিৎসক নারায়ন চন্দ্র করের বাড়ির সামনে জড়ো হয়ে চিৎকার চেচামেচি শুরু করে। হঠাৎ তারা চিকিৎসকের বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে।
ঘণ্টাখানেকের তান্ডব চালানোর পর তারা এলাকা ছেড়ে চলে যায়। যদিও অভিযুক্তদের পাল্টা দাবি, একটি শিশুর চিকিৎসার জন্য ওই চিকিৎসককে তারা ডেকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন কিন্তু চিকিৎসক যেতে রাজি হননি। উল্টে তার স্ত্রী তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। তখনই উত্তেজিত হয়ে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

0 Comments