রীতিমতো কারখানা খুলে ভেজাল তেল এর কারবার, নামি সংস্থার স্টিকার লাগিয়ে বিক্রির অভিযোগে দু'জনকে আটক করল পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার বসিরহাট থানার সংগ্রামপুর এলাকার ঘটনা। ভেজাল তেলের কারখানায় হানা দিয়ে বারোশো লিটার সরষের তেল বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।




অভিযোগ, নামি কোম্পানির স্টিকার লাগিয়ে সরষের তেল কারবারি চালানো হতো। সেই নকল তেল যেতো  রাজ্যের বিভিন্ন প্রান্তে। বসিরহাটের  সংগ্রামপুরে ব্যবসায়ী প্রভাত কুন্ডু ও তার ভাই প্রসেনজিৎ কুণ্ডুর বসিরহাট তেতুলিয়া রোড এর পাশে একটি মুদিখানার দোকান আছে।




 এই দোকানের আড়ালে ভেজাল সরষের তেলের দামি কোম্পানি স্টিকার লাগিয়ে কারবারি চালাতো রাজ্যজুড়ে। এমনটাই অভিযোগ উঠেছে। গোপন সূত্রে পুলিশের কাছে খবর গেলে  বুধবার রাতে বসিরহাট থানার পুলিশ এসে ভেজাল তেলের কারখানা সিল করে দেয়।