অসুস্থ একটি হনুমান কে উদ্ধার করল বনদপ্তর। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরের 12 নম্বর ওয়ার্ডের ডাকঘর দোকান তলা পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল চারটে নাগাদ গাছ থেকে হঠাৎ পড়ে যায় হনুমানটি। তারপরে কোনরকমে পাশের একটি বাড়ির পাঁচিলের উপরে উঠে আর নামতে পারেনি।





পরে এলাকার স্থানীয় লোকজন বনদপ্তর এ কৃষ্ণনগর অফিসে খবর দিলে আজ রাত দশটা নাগাদ কৃষ্ণনগর রেঞ্জারের নির্দেশে বনদপ্তর এর কর্মী এসে হনুমানটি খাঁচা বন্দি করে নিয়ে যায় চিকিৎসার জন্য।




বন দপ্তর সূত্রে জানা গিয়েছে,  হনুমানটি গাছ থেকে পড়ে গিয়ে কোমরে গুরুতর আঘাত লেগেছে। তার চিকিৎসা শুরু হয়েছে। হনুমানটি সুস্থ হলে তাকে কোন জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।