রাস্তার পাশে পড়ে থাকা একটি পূর্নবয়স্কঃ বাঘরোলের মৃতেদহ উদ্ধার করল বন দফতর। জানা গেছে বৃহস্পতিবার সকালে শ্যামপুরের বারগ্রাম অঞ্চলের জোয়ারখোল গ্রামের বাসিন্দারা রাস্তার পাশে মৃত অবস্থায় বাঘরোলটিকে পড়ে থাকতে দেখে। পরে বন দফতরে খবর দিলে বন দফতরের কর্মীরা সেটিকে উদ্ধার করে নিয়ে যায়।




বাঘরোলটি উদ্ধার সর্ম্পকে বন দফতরের উলুবেড়িয়ার রেঞ্জ অফিসার সুকুমার সরকার জানান মৃত পুরুষ বাঘরোলটির বয়স আনুমানিক ৭ বছর্। আমাদের প্রাথমিক অনুমান দূর্ঘটনায় মাথায় আঘাত লাগায় বাঘরোলটির মৃত্যু হয়েছে। যদি ও মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে।