বৃহস্পতিবার বীরভূমের শান্তিনিকেতন থানার গোয়ালপাড়ায় কোপাই নদী তে পাঁচ যুবক স্নান করতে নামে তাদের মধ্যে একজন স্কুলপড়ুয়া নাবালক ছিল।  অন্য তিনজন সহ  সিউড়ি শহরে প্রখ্যাত গায়ক ইন্দ্রনীল দত্ত অবশ্য স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রাণে বেঁচে যায়।



 গায়ক ইন্দ্রনীল দও জানায় কোপাই নদী সংলগ্ন এলাকায় একটি গানের শুটিং করতে তারা পাঁচজনে গিয়েছিল। শুটিং শেষে তারা নদীতে স্নান করতে নামে আচমকাই জলের তোড়ে ডুবতে শুরু করে পাঁচজনে। বাঁচার জন্য আর্তনাদ করলে স্থানীয় মানুষজন দ্রুত নদীতে ঝাঁপিয়ে পড়ে চার জনকে উদ্ধার করতে সক্ষম হয়। নাবালক শেখ অমন কিন্তু ততক্ষণে নদীর জলে ভেসে গেছে।



ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী ও শান্তিনিকেতন থানার পুলিশ। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি নদীর খুব কাছেই ওই পাঁচজন যুবক মদ্যপান করছিল। নদীতে স্নান করার সময় নেশাগ্রস্ত ছিল পাঁচজন তাই বেসামাল হয়ে  নদীর জলে ভেসে যাচ্ছিলো।  শান্তিনিকেতন থানার পুলিশ সূত্রে শেষ খবর পাওয়া অবধি যদিও হদিস মেলেনি শেখ অমনের।