এক যুবককে তোলাবাজি না দেওয়ায় তার মায়ের সামনে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে কোপালো l ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরের ১৬ নম্বর ওয়ার্ডের চরজিজিরা এলাকায় বেজপাড়া মাঠ সংলগ্ন l
স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুভাশীষ বিশ্বাস ৩৩ বছর বয়সী যুবক তার মাকে নিয়ে বুধবার জন্মাষ্টমীর উপোস থাকার পর পুজো দিয়ে ফিরছিলো রাত বারোটা নাগাদ তার বাড়ির কাছেই একটি রাধাকৃষ্ণ মন্দির থেকে। হঠাৎ ওই এলাকারই কিছু দুষ্কৃতী তার উপরে ঝাঁপিয়ে পড়ে এলোপাতাড়ি কোপাতে থাকে ধারালো অস্ত্র দিয়ে।
ঘটনাস্থলে তার মা অজ্ঞান হয়ে যান l এরপরই এলাকাবাসী দু'জনকেই শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পর, মাকে ছেড়ে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর। শুভাশিস কে সাথে সাথে স্থানান্তরকরণ করা হয় কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে , হাসপাতাল সূত্রে জানা যায় তার মাথায় এবং হাতে মোট55 টি সেলাই পড়েছে।
শুভাশিস বিশ্বাস এর বয়ান এবং অভিযোগ অনুযায়ী জানা যায় ওই এলাকার কালা মাহাতো এবং তার দলবল এর আগেও একবার বাড়ি ভাঙচুর ও অন্যবার বোমাবাজি করে তোলাবাজির টাকা দিতে অস্বীকার করলে।
পেশায় শুভাশিস কাপড়ে মাড় দেওয়ার কাজ করে, এবং শাড়ির ছোট একটি ব্যবসা করে,কিন্তু দীর্ঘ লকডাউনে তা ক্ষতিগ্রস্ত হওয়ায় এবারে টাকা দিতে অস্বীকার করে ৪ দিন আগে। গতকাল রাতে তারিই প্রতিশোধ নিয়েছে বলেও মনে করেন তিনি

0 Comments