উদয়নারায়ণপুরের পর এবার শ্যামপুরে বিজেপিতে ভাঙন ধরাল তৃণমূল। বুধবার বিকালে শ্যামপুরের নাউল বাজারে প্রায় ৫০০ বিজেপি নেতা কর্মী তৃণমুলে যোগ দিল।



এদিন দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন শ্যামপুর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলি মোল্লা। তিনি জানান আগামী কয়েকদিনের মধ্যে আরোও বিজেপি নেতা কর্মী তৃণমূলে যোগ দেবে। প্রসঙ্গত কয়েকদিন আগে শ্যামপুরের বারগ্রাম অঞ্চলে ১৫০ জন বিজেপি কর্মী তৃণমুলে যোগ দিযেছিল।