কার্যত ধ্বংসস্তুপে দাঁড়িয়ে
থাকা লেবাননের পাশে দাঁড়িয়েছে একাধিক দেশ। সেই তালিকায় সামিল হলেন মিয়া খলিফা। নীল
ছবির নায়িকা মিয়া। বিস্ফোরণে বিধ্বস্ত লেবাননের পাশে দাড়িয়েছেন তিনি। আর তা
দাঁড়াতে নিজের বিখ্যাত চশমা নিলামে তুলছেন তিনি। সংগৃহীত অর্থ তিনি ত্রাণে তুলে
দিতে চান। কীভাবে তা করবেন মিয়া তাঁর সোশ্যাল মিডিয়াতে জানিয়ছেন।
মিয়া জানিয়েছেন,
তাঁর বিখ্যাত চশমা তিনি নিলামে তুলতে
চলেছেন। একেবারে কালো ফ্রেমের চশমাতে একাদিক নীলছবি করেছেন তিনি। সেটিকেই এবার
বিক্রি করতে চলেছেন। আর তা বিক্রি করে যে অর্থ উঠবে, তা বিস্ফোরণ বিধ্বস্ত দেশের রেড ক্রসের ত্রাণ তহবিলে
তুলে দেওয়া হবে সোশ্যাল মিডিয়াতে মিয়া জানিয়েছেন।নীল ছবির সঙ্গে দীর্ঘদিন যুক্ত নেই আর
মিয়া।
তবে তাঁর অসংখ্য অনুগামী রয়েছে। আরতাদের উদ্দেশ্যেই মিয়া এই বার্তা দিয়েছেন।
সোশ্যাল মিডিয়াতে নীলছবির নায়িকা জানিয়েছেন, আমি শুধু সৃজনশীল
হওয়ার চেষ্টা করছি। অনেকে অনেকভাবে ত্রাণ সংগ্রহ করতে পারেন। তবে চাই না এই
বিপর্যয়ের সময় আলোচনাটা অন্যদিকে ঘুরে যাক।

0 Comments