করোনা
আক্রান্ত রোগীর চিকিৎসায় মোটা টাকার বিলে রাশ টানতে চায় রাজ্যের নতুন
অ্যাডভাইসরি স্বাস্থ্য কমিশন৷ রোগী ভর্তিসহ একাধিক ক্ষেত্রে দেওয়া হয়েছে নয়া
নির্দেশিকা৷ অভিযোগ, করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় মোটা টাকার বিল করছে
বেসরকারি হাসপাতাল৷ অভিযোগ আসতেই নড়েচড়ে বসেছে রাজ্য স্বাস্থ্য কমিশন৷
নয়া
নির্দেশিকা উল্লেখ করা হয়েছে, সর্বোচ্চ ৫০ হাজার টাকার বেশি অগ্রিম নেওয়া যাবে না৷
রোগী ভর্তির সময় অগ্রিমের টাকা না থাকলে ১২ ঘন্টা সময় দিতে হবে৷ কিন্তু রোগীকে
তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি নিয়ে চিকিৎসা শুরু করতে হবে৷ অবশ্য ১২ ঘন্টায় অগ্রিম
জমা না পড়লে ভর্তি প্রক্রিয়া বাতিলের অধিকার দেওয়া হয়েছে হাসপাতালকে৷
সেক্ষেত্রে এক ঘন্টার মধ্যে রোগীকে নিয়ে যেতে বলতে পারে হাসপাতাল৷এছাড়া টেস্টের
খরচ ২ হাজার টাকার বেশি হলে আগাম জানাতে হবে৷ কোনও পরীক্ষা একাধিকবার করতে হলে,লিখিতভাবে কারণ জানাতে হবে৷ এসএমএস/ ই-মেল /
হোয়াটসঅ্যাপে প্রতিদিন হাসপাতালের বিলের তথ্য জানাতে হবে৷
পিপিই বাবদ সরকার দৈনিক
যে ১০০০ টাকা খরচের ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছে তা–ই নিতে হবে।পিপিই ছাড়াও সুরক্ষার জন্য মাস্ক,
গ্লাভস, স্যানিটাইজার, হেড গিয়ার প্রভৃতি প্রয়োজনীয় সামগ্রী ‘কোভিড প্রোটেকশন চার্জ’ হিসেবে ওই ১,০০০ টাকার মধ্যেই রাখতে হবে।

0 Comments