করোনা আবহে
বড় ধাক্কা বিরোধী শিবিরে। ভাঙড়ে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের কয়েকশো কর্মী
তৃণমূলে যোগ দিয়েছেন। দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তীর
হাত থেকে আন্দোলনকারীরা পতাকা তুলে নেন। এর ফলে এলাকার তৃণমূলের সংগঠন আরও মজবুত
হল বলে জানিয়েছেন এলাকার তৃণমূল নেতা আরাবুল ইসলাম।
২০১৭ সালের শুরুতে ভাঙড়ের পোলেরহাট -২ গ্রাম
পঞ্চায়েতের খামারআইট, মাছিভাঙা এলাকায় রাজ্য বিদ্যুৎ পর্যদের সাব
সেন্চার তৈরি করাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রণক্ষেত্র হয়ে ওঠে
গোটা এলাকা। দুপক্ষের সংঘর্ষে ৪ জনের মৃত্যুও হয়েছিল।

0 Comments