প্রস্তুতি সময়: ২০ মিনিট; 

 রান্নার সময়: ২০ মিনিট; 

 মোট সময়: ৪০ মিনিট; 


 উপকরণ


 মিক্সিতে ১/২ কাপ ওটস গুড়ো করে নিন


 ১/২ কাপ সুজি


 ১/৪ কাপ  দই


 ১/২ চা চামচ কাচা লংকার পেস্ট


 ১/২ কাপ কাটা পালংশাক


 ১/২ চা চামচ লবণ


 ৩/৪ কাপ জল


 কিভাবে তৈরী করতে হবে


 ওটস, সুজি, দই, কাচা লংকার পেস্ট, লবণ ভালো করে মিশিয়ে নিন। এর পর  জল দিয়ে একটি ব্যাটার তৈরি করুন।


 মসৃণ ব্যাটারের মধ্যে পালংশাক এবং দুই টেবিল চামচ জল যোগ করুন। এর মধ্যে সামান্য লবন দিয়ে ভালো করে বিট করে মেশিয়ে নিন।


 একটা পাত্র গ্রিজ করে নিন এবং তার মধ্যে ব্যাটার ঢেলে দিন। ব্যাটারটি ৭-৮ মিনিটের জন্য স্টিম করতে দিন। হয়ে গেলে বের করে নিন। সামান্য ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে সমান টুকরো করে কেটে চাটনি দিয়ে পরিবেশন করুন।