প্রস্তুতি সময়: ৪০ মিনিট;
রান্নার সময়: ২০ মিনিট;
মোট সময়: ৬০ মিনিট;
উপকরণ
১ কাপ ব্রাউন রাইস
১/৩ কাপ ছোলার ডাল
৩ কাপ জল
লবন স্বাদমতো
১ চা চামচ হলুদ গুঁড়ো
২ টেবিল চামচ মাখন
১ টেবিল চামচ ভাঙা কাজু
১ চা চামচ জিরা
১ চা চামচ কালো গোল মরিচ গুঁড়ো
কিভাবে তৈরী করতে হবে
প্রথমে ব্রাউন রাইস ভাল করে ধুয়ে প্রায় ৪০ মিনিট ভিজিয়ে রাখুন।
ছোলার ডাল ভালো করে ধুয়ে নিন।
এবার ব্রাউন রাইস এবং ছোলার ডাল মিশিয়ে নিন।
এবার গ্যাসে প্রেসার কুকার বসান এবং তাতে ব্রাউন রাইস ও ছোলার ডালের মিশ্রনের মধ্যে পরিমান মতো নুন হলুদ দিয়ে ৪-৫ টা সিটি পর্যন্ত রান্না করুন।
হয়ে গেলে সেদ্ধ হয়ে যাওয়া চাল ডালের মিশ্রন প্রেসার কুকার থেকে বের করে একটি পাত্রে একপাশে রাখুন।
এবার গ্যাসে একটি কড়াই বসান এবং তাতে মাখন দিন। মাখন গরম হলে তার মধ্যে গোটা জিরা ফোড়ন দিন। তার পর কাজু দিন এবং সোনালি না হওয়া পর্যন্ত ভাজুন। সব শেষে কালো গোল মরিচ গুঁড়ো দিয়ে দিন। সবটা ভালো মতো মিশে গেলে গ্যাস বন্ধ করে দিন এবং এই ফোড়নের মিশ্রণ টি আলাদা করে রাখা খিচুড়ির মধ্যে ঢেলে দিন।
ভালো করে মিশিয়ে নিন ও গরম গরম পরিবেশন করুন।

0 Comments