পরিবেশন - ২ জনের জন্য ;
প্রস্তুতি সময় - ১০ মিনিট;
রান্নার সময় - ২০ মিনিট
উপকরণ
১ কাপ বার্লি
২ কোয়া রসুন,কুচি
১/২ মাঝারি পেঁয়াজ, কুচি
১/২ কাপ কাটা গাজর
১/৪ কাপ কাটা সেলারি
১ কাপ সব্জির স্টক
১/৪ কাপ মাশরুম
১ চামচ লংকা কুচি
এক চিমটি গরম মসলা
লবন স্বাদমতো
২ টেবিল চামচ অলিভ অয়েল
ধনেপাতা কুচি সাজানোর জন্য
কিভাবে তৈরী করতে হবে
একটি পাত্রে তেল গরম করে তাতে রসুন দিন। রসুনের গন্ধ বের হলে পেয়াজ কুচি দিয়ে দিন। পেয়াজ নরম হয়ে গেলে সমস্ত শাকসবজি এবং বার্লি দিয়ে দিন। ভালো করে মিশিয়ে নিন এবং সব সব্জি ভালো করে ভাজুন।
সব্জি নরম হয়ে গেলে মাশরুম, নুন, গোলমরিচ গুঁড়া এবং গরম মশলা যোগ করুন। কিছু ক্ষন কষান। কষান হয়ে গেলে এর মধ্যে সব্জির স্টক দিয়ে দিন এবং ভালো ফুটতে দিন।
ফুটে গেলে একটা হাতার পেছন দিক দিয়ে স্যুপের সব্জি গুলো হালকা ম্যাশ করে নিন এবং ঢাকা দিয়ে প্রায় ১৫-২০ মিনিট মাঝারি আচে রান্না হতে দিন।
হয়ে গেলে একটি স্যুপ বোলে স্যুপ ঢেলে ধনে পাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

0 Comments