প্রস্তুতি সময়: ২০ মিনিট;  

রান্নার সময়: ৫ মিনিট;  

মোট সময়: ২৫ মিনিট;  


 উপকরণ


 ১ কাপ হলুদ মুগ ডাল, আধা সেদ্ধ করা 


 লবন স্বাদমতো 


 ১/৪  কাপ গ্রেটেড গাজর


 ১/৪ কাপ ডালিম


 ১/২ কাপ কাটা কাঁচা আম


 ধনে এবং পুদিনা পাতার মিশ্রণ, কুচি 


 চাট মশলা, প্রয়োজন হিসাবে


 ৪ চামচ লেবুর রস


 কিভাবে তৈরী করতে হবে


 একটি বড়ো পাত্রে আধা সেদ্ধ ডাল নিয়ে নিন।


এবার লেবুর রস এবং চাট মশলা বাদে একে একে সব উপকরণ ডালের মধ্যে দিয়ে দিন এবং ভালো করে মিশিয়ে নিন। 


সব উপকরণ ভালো করে মিশে গেলে এবার প্রয়োজন মতো চাট মশলা এবং লেবুর রস দিয়ে আরও একবার ভালো মতো মিশিয়ে নিন। 


হয়ে গেলে পরিবেশন করুন।