রান্নার সময় - ২৫ মিনিট
উপকরণ
১ কাপ কাটা ভেন্ডি
২ চা চামচ ধনিয়া গুঁড়া
১ চা চামচ জিরা গুঁড়ো
এক চিমটি হলুদের গুঁড়ো
১ টি কাচা লংকা কুচি
লবন স্বাদমতো
২ টেবিল চামচ অলিভ অয়েল
কিভাবে তৈরী করতে হবে
একটি কড়াইতে অলিভ অয়েল গরম করুন এবং তেল গরম হলে কাটা ভেন্ডি দিয়ে দিন। এর মধ্যে একে একে লবণ, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কাচা লংকা কুচি দিয়ে দিন।
সবটা ভালো মতো নাড়ুন এবং মিশিয়ে নিন। প্রায় মিনিট দুয়েকের জন্য রান্না করুন।
ঢাকনা দিয়ে ঢেকে দিন এবং প্রায় ৮-১০ মিনিটের জন্য রান্না করুন।
হয়ে গেলে গ্যাস থেকে নামিয়ে নিন এবং ভাত বা রুটির সাথে পরিবেশন করুন।

0 Comments