পরিবেশন - ৪ জনের জন্য ;
রান্নার সময় - ৩০ মিনিট
উপকরণ
২টা বড় আলু
১ চা চামচ গোটা জিরা
১ টি কাচা লংকা কুচি
৩ টেবিল চামচ অলিভ অয়েল
১ চামচ হলুদ গুঁড়ো
১ চামচ জিরা গুঁড়ো
ধনেপাতা কুচি সাজানোর জন্য
লবন স্বাদমতো
কিভাবে তৈরী করতে হবে
আলু গুলো ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিন।
সেদ্ধ হয়ে গেলে আলুর খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নিন।
এবার একটি কড়াইতে তেল দিন এবং তেল গরম হলে তাতে গোটা জিরা ফোড়ন দিন এর পর কাচা লংকা কুচি দিয়ে দিন।
এবার আগে থেকে সিদ্ধ করে রাখা আলুর কিউব, নুন এবং হলুদ দিয়ে দিন।
ভালো করে নাড়ুন এবং সব উপকরণ মিশিয়ে নিন।এই ভাবে প্রায় ২ মিনিট জন্য রান্না করুন।
হয়ে গেলে গ্যাস থেকে নামিয়ে নিন এবং ধনেপাতা দিয়ে সাজিয়ে রুটির সাথে পরিবেশন করুন।

0 Comments