প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা আরও সংকট জনক। দিল্লির
সেনা হাসপাতালে মেডিকেল বুলেটিনে এমনই উদ্বেগের খবর জানিয়েছে। মস্তিস্কে
অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল তাঁকে। তার মধ্যে শরীরে করোনা সংক্রমণও
ধরা পড়েছে। নতুন করে রক্তক্ষরণ শুরু হয়েছে মস্তিষ্কে।
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থার আরও অবনতি হয়েছে। দিল্লির
সেনা হাসপাতাল মেডিকেল বুলেটিনে এমনই উদ্বেগ জনক খবর শুনিয়েছে। নতুন করে মস্তিষ্কে
রক্তক্ষরণ শুরু হয়েছে তাঁর। গতকাল থেকেই ভেন্টিলেশনে রয়েছেন তিনি।
গত কালই নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর টুইটে জানিয়েছিলেন প্রাক্তন
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মস্তিষ্কের অস্ত্রোপচারের আগে করোনা পরীক্ষার
রিপোর্ট পজিটিভ আসে। তারপরেই তাঁকে আইসোলেশনে নিয়ে যাওয়া হয়। তাঁর সংস্পর্ষে আসা
সকলকেই আইসোলেশনে যেতে বলা হয়েছিল।

0 Comments