পরিবেশন করে: ৪ জনের জন্য ; 

 প্রস্তুতি সময়: ১৫ মিনিট;

  রান্নার সময়: ৫ মিনিট; 

 মোট সময়: ২০ মিনিট


 উপকরণ


 ৩ কাপ কাটা জাম্বুরা


 ৪ কাপ কিউব তরমুজ


 ১/২ কাপ গ্রেট করা ফেটা চিজ 


 ২ টেবিল চামচ কাটা তুলসী ( বেসিল)


 ১/২ কাপ আনারসের রস


 ১ টেবিল চামচ ম্যাপাল সিরাপ


 ৪ টেবিল চামচ লেবুর রস


 ১ চামচ বিট নুন


 এক মুঠো পুদিনা পাতা 


 কিভাবে তৈরী করতে হবে


 একটি বড় বাটিতে একসাথে সমস্ত উপাদান নিয়ে টস করে ভালো করে মিশিয়ে নিন।  এবার লেবুর রস ও ম্যাপল সিরাপ ছড়িয়ে দিন ও আরও একবার ভালো মতো মিশিয়ে নিন। 


 পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।