প্রস্তুতি সময়: ১৫ মিনিট; 

 রান্নার সময়: ৪৫ মিনিট;

  মোট সময়: ৬০ মিনিট;  



 উপকরণ


 ৬০০ গ্রাম মুরগির কিউবড


 ২ কাপ ব্রকলি ফ্লোরেটস


 ২ কাপ ব্রাউন রাইস


 ৪ কাপ জল


 ৩ চা চামচ রসুন কুচি করা


 ৩/৪ কাপ ব্রাউন সুগার


 ২ চামচ লাইট সয়া সস


 ১ চা চামচ আদা কুঁচি


 ১ চা-চামচ লাল লংকা কুচি 


 ১  চামচ গোল মরিচ গুঁড়ো 


 ১ চামচ চিলি ফ্লেক্স


 ১ টেবিল চামচ কর্নস্টার্চ


 ২ চামচ তিল তেল


 ৪ টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল 


 লবন স্বাদমতো 


 গার্নিশের জন্য তিলের বীজ


 গার্নিশের জন্য কাটা স্ক্যালিয়েন্স


 কিভাবে তৈরী করতে হবে


 মুরগির টেরিয়াকি প্রস্তুত করতে সয়া সস, চিনি, ২ চা-চামচ রসুন কুচি , আদা, গোল মরিচ এবং লাল লংকা ভালো করে মিশিয়ে নিন। 


 একটি বাটিতে মুরগির টুকরোগুলি রাখুন।  আপনি এই বাটিতে তৈরি সসের অর্ধেকটি ,ঢালুন, একটি ক্লিঙ ফিল্ম দিয়ে ঢেকে রাখুন এবং এটি একপাশে রেখে দিন।


 একটি পাত্র জল গরম করুন এবং এতে ব্রাউন রাইস  দিন।  ৩০ মিনিটের জন্য রান্না করুন।


 এর মধ্যে, বাকি সসটি মাঝারি আচে একটি সসপ্যানে ঢালুন, কর্নস্টার্চ এবং জল দিয়ে ঘন টেরিয়াকির সস তৈরি করে নিন।


 একটি প্যান গরম করুন এবং অলিভ অয়েল দিন। তেল গরম হলে তাতে রসুন দিন। রসুনের সুগন্ধ বের হলে তার মধ্যে   ব্রকলি দিয়ে  ২-৩ মিনিট রান্না করুন।


 ব্রোকলি ভাজা হয়ে গেলে তুলে নিন ও আলাদা করে সরিয়ে রাখুন। এবার  একই প্যানে মেরিনেট করা মুরগী ​​ভাজুন।  সোনালি বাদামী হওয়া পর্যন্ত ৭-৮ মিনিট ধরে রান্না করুন।


 অন্য দিকে ব্রাউন রাইস হয়ে গেলে তার  থেকে অতিরিক্ত জল ঝড়িয়ে নিন  এবং একটি কাঁটাচামচ দিয়ে এটি ফ্লাফ আপ করে নিন। 


চিকেনের প্যানে এবার ব্রোকলি, ব্রাউন রাইস দিয়ে ভালো করে মিশিয়ে নিন ও 

এটির উপরে সস ঢেলে দিন। সব টা ভালো মতো মিশিয়ে নিন। হয়ে গেলে গ্যাস থেকে নামিয়ে নিন। 


 কাটা স্ক্যালালিয়ান, তিল এবং চিলি ফ্লেক্স দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।