রান্নার সময়: ৩০-৪০ মিনিট
মোট সময়: ৭০-৯০ মিনিট
উপকরণ
মুরগি ৫০০ গ্রাম
৩ টা মাঝারি পেঁয়াজ কুচি
২ চা চামচ আদা পেস্ট
২ চা চামচ রসুনের পেস্ট
২-৩ শুকনো লংকা
৫ টেবিল চামচ শুকনো লংকা গুড়ো
১ চামচ হলুদ গুঁড়ো
১ টেবিল চামচ তিল
২ টেবিল চামচ পোস্ত
৬-৮ কালো গোটা গোলমরিচ
১ টেবিল চামচ জিরা
১ চা চামচ শাহী জিরা গুড়ো
১ ইঞ্চি দারুচিনি
২-৩ সবুজ এলাচ
৪-৫ টা লবঙ্গ
১/৪ কাপ নারকেল কোড়া
৮-১০ শুকনো লংকা
২ টেবিল চামচ কাটা ধনিয়া
এক চিমটি জায়ফল
৩ টেবিল চামচ রাইস ব্র্যান অয়েল
লবন পরিমান মতো
কিভাবে তৈরী করতে হবে
গ্যাসে একটি প্যান বসান এবং তাতে পোস্ত বীজ, তিল,জিরা, লবঙ্গ, মরিচ, এলাচ, নারকেল,শুকনো লংকা এবং দারুচিনি শুকনো রোস্ট করুন।
মশলা গুলো ঠান্ডা করুন এবং তারপরে এগুলি সামান্য জল দিয়ে পিষে একটি পেস্ট তৈরি করুন।
একটি প্যানে তেল গরম করে তাতে লাল লংকা কুচি দিন। প্যান থেকে সরিয়ে রাখুন।
একই প্যানে কাটা পেঁয়াজ দিয়ে নরম হওয়া পর্যন্ত রান্না করুন।এর পর আদা এবং রসুনের পেস্ট দিয়ে কষান।
এবার শুকনো ভাজা মশলা পেস্ট দিয়ে কষান এবং মুরগী দিয়ে দিন মশলার মধ্যে, নাড়ুন এবং ২ মিনিট জন্য রান্না করুন।
এক কাপ জল যোগ করুন এবং ৪ মিনিট ধরে রান্না করুন।
এবার হলুদ, জায়ফল এবং লবণ দিন। একটি ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটি সঠিকভাবে রান্না না হওয়া পর্যন্ত রান্না করুন।
ভাজা লংকা ও ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে নিন এবং ভাত বা রুটি দিয়ে পরিবেশন করুন।

0 Comments