প্রস্তুতি সময়: ২০ মিনিট


 রান্নার সময়: ৫ মিনিট


 মোট সময়: ২৫-৩০ মিনিট


 পরিবেশন: ১ জনের জন্য 


 উপকরণ


 ১ কাপ কাটা পালংশাক


 ১/২ কাপ কাটা তাজা লাল টমেটো


 ১/২ কাপ শিমের স্প্রাউটস


 ১/২ কাপ রান্না করা রাইস নুডলস


 ১/২ কাপ পাতলা কাটা গাজর


১/২  টেবিল চামচ স্বল্প ফ্যাটযুক্ত মেয়োনিজ


 ১ চা চামচ তিলের তেল


 ১ টেবিল চামচ রাইস ওয়াইন ভিনেগার


 ১ টেবিল চামচ সয়া সস


 ১ চা চামচ ব্রাউন সুগার


 ১ চা চামচ কালো গোল মরিচ গুঁড়ো 


 লবন স্বাদমতো 


 কিভাবে তৈরী করতে হবে


 একটি বাটিতে স্বল্প ফ্যাটযুক্ত মেয়োনেজ, তিলের তেল, রাইস ওয়াইন ভিনেগার, সয়া সস, ব্রাউন সুগার, কালো গোল মরিচ গুঁড়ো  এবং লবণ মিশিয়ে ড্রেসিং তৈরি করে নিন।


 রান্না করা রাইস নুডলস যুক্ত করুন এবং একটি চপস্টিক ব্যবহার করে রোল করুন।  তারপরে, সাবধানে চপস্টিকটি টেনে নিন যাতে আপনি রান্না করা রাইস নুডলের ছোট বল তৈরি করতে পারেন।  তাদের একপাশে রাখুন।


 এখন, ভেজিগুলি বাটিতে টস করুন এবং ভালভাবে মিশিয়ে নিন। উপর থেকে ড্রেসিং ছড়িয়ে দিন ও আরও একবার ভালো মতো মিশিয়ে নিন। 


 রাইস নুডল বলগুলি বাটির পাশে রেখে পরিবেশন করুন!