করোনা আক্রান্ত হলেন প্রণব মুখোপাধ্যায়তিনি  করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। প্রণব মুখোপাধ্যায়  নিজেই টুইটারে জানিয়েছেন তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা। 



 প্রণব লিখেছেন, একটি পৃথক কারণে হাসপাতালে গিয়েছিলেন তিনি। তারপর আজ পরীক্ষা করে দেখা গিয়েছে, তিনি করোনা আক্রান্ত। গত সপ্তাহে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের আইসোলেশনে যেতে এবং করোনা পরীক্ষা করিয়ে নিতে অনুরোধ করেছেন তিনি।