প্রয়োজনীয় উপাদান:


 এক কাপ শ্যালটস 


 একটি বড় আকারের টমেটো


 ২-৩ লাল লংকা 


 ২ কোয়া রসুন


 তেঁতুলের ছোট আকারের একটি বল


 লবন স্বাদমতো 


 ফোড়নের জন্য উপকরণ:


 তেল ৩ টেবিল চামচ


 ১ চা চামচ গোটা সরিষা 


 বিউলির ডাল ৩/৪ চা চামচ


 কারী পাতার একটি স্প্রিং বা ১০-১২ টা


 প্রস্তুতির পদ্ধতি:


 চাটনির জন্য প্রয়োজনীয় সব উপকরণ একটি ব্লেন্ডারে নিয়ে নিন এবং ভালো করে ব্লেন্ড করে একটি মসৃণ পেস্টে পরিনত করুন। পেস্টটি একটি পাত্রে ঢালুন। 


 এবার গ্যাসে একটি প্যানে কয়েক চা চামচ তেল গরম করুন।  গরম হয়ে এলে সরিষার বীজ ফোড়ন দিন  এবং এর পর একে একে , বিউলির ডাল, কারী পাতা দিয়ে দিন।  ফোড়নের মধ্যে পেস্টটি ঢেলে দিন এবং মাঝারি আচে ভালো করে কষান।  


 মিশ্রণটির থেকে তেল বেরিয়ে আসতে শুরু করলে গ্যাস থেকে নামিয়ে নিন। 


ধোসা, ইডলি বা অন্য কিছুর সাথে পরিবেশন করুন।