প্রস্তুতি সময়: ১৫ মিনিট 

রান্নার সময়: ৩০ মিনিট 

মোট সময়: ৪৫ মিনিট 

পরিবেশন - ৪ জনের জন্য 


 উপকরণ


 ৬ টি ডিম


 ১ কাপ পেঁয়াজ কুচি 


 ১ কাপ টমেটো পিউরি


 ১ চা চামচ সরিষা


 ১ চা চামচ জিরা


 ১২টা কারী পাতা


 ২ চা চামচ আদা রসুনের পেস্ট


 ১ চামচ হলুদ


 ১ চা চামচ লংকা গুঁড়ো


 ১ চা চামচ কাশ্মীরি লংকার গুঁড়ো


 ২-৩ টা কাচা লংকা 


 ২ চা চামচ লেবুর রস


 ৪ টেবিল চামচ রাইস ব্র্যান অয়েল


 লবন স্বাদমতো 


 ১ কাপ জল


 ভাজা মশলার জন্য


 ১ চা চামচ গোটা  জিরা 


 ১ চা চামচ গোটা ধনিয়া 


 ১ চা চামচ গোটা মৌরি 


 ১ কাপ নারকেল কোড়া 


 ৫ টি শুকনা লংকা 


 ১ চা চামচ কালো গোল মরিচ গুঁড়ো 


 ১ চা চামচ তেল


 কিভাবে তৈরী করতে হবে


 একটি প্যানে ১ চা চামচ তেল গরম করে তাতে গোটা জিরা, গোটা ধনিয়া এবং মৌরি ফোড়ন দিন।


 এবার নারকেল কোড়া, শুকনো লংকা এবং কালো গোল মরিচ গুঁড়ো দিয়ে দিন  এবং নারকেল বাদামী হয়ে যাওয়া পর্যন্ত ভাজুন।


হয়ে গেলে গ্যাস থেকে সরান এবং এটি ঠান্ডা হতে দিন।


 এর মধ্যে একটি প্যানে তেল দিন এবং ডিম ভাজুন।


 ডিমগুলি ভাজা হয়ে গেলে তুলে ফেলুন এবং একই প্যানে সরিষা বাটা, জিরা এবং কারি পাতা দিন এবং এটিকে নাড়াচাড়া করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিন এবং পেয়াজ নরম হয়ে না যাওয়া পর্যন্ত কষান।


 এদিকে, ভাজা মশলা গুলো ঠান্ডা হয়ে গেলে একটি ব্লেন্ডারে দিয়ে দিন এবং কিছুটা জল দিয়ে তা ব্লেন্ড করে  মসৃণ পেস্টে পরিনত করুন।


 এখন, পেয়াজের প্যানে আদা রসুনের পেস্ট দিয়ে কষান। কাচা গন্ধ চলে গেলে তার মধ্যে টমেটো পিউরি, হলুদ, লংকা গুঁড়ো, কাশ্মীরি লংকা গুঁড়ো, এবং লবণ দিয়ে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বের হয়ে আসে ততক্ষণ পর্যন্ত কষান। এবার ভাজা মশলার পেস্ট দিয়ে দিন এবং ভালো মতো মিশিয়ে নিন।  

 জল দিয়ে একটা ঢাকনা  দিয়ে ঢেকে দিন।  ও  ৪-৫ মিনিট রান্না করুন।


 এর পর ডিম এবং কাচা লংকা কুচি দিয়ে দিন এবং ৫ মিনিট জন্য রান্না করুন।


 শেষ পর্যন্ত লেবুর রস দিয়ে এবং ভাল করে নাড়ুন ও মিশিয়ে নিন। 


হয়ে গেলে গ্যাস থেকে নামিয়ে নিন এবং ধনে পাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।