হঠাৎ দেখলে মনে হবে সবকিছু স্বাভাবিক। খোলা দোকানপাট। দেদার চলছে বাজার হাট। যাদের দেখার কথা, সেই পুলিশ ও মোটরসাইকেল নিয়ে ব্যস্ত বাজার করতে।
এই উৎসবে হাজারো মানুষের ভিড় দেখে কে বলবে, ঠিক এর পাশের ব্লকে হরিশ্চন্দ্রপুরে তিনদিনে ১০ জন পরিযায়ী শ্রমিকের দেহে করোনা ভাইরাসের হদিস পাওয়া গেছে। বহু এলাকায় ঘোষণা হয়েছে সংরক্ষিত এলাকা হিসেবে।
মালদার চাচোল বাস স্ট্যান্ড সংলগ্ন বাজার এলাকায় এই ছবি ধরা পড়ল আর প্লাস এর ক্যামেরায়।
এখানে লকডাউন ও সরকারি নির্দেশকে উপেক্ষা করেই খুলছে দোকানপাট। হাজার হাজার মানুষ রাস্তায়। দোকানে ভিড়। মানা হচ্ছে না রাজ্য সরকারের নির্দেশ। মানা হচ্ছেনা সোশ্যাল ডিস্ট্যান্স।

0 Comments