ষাট উর্ধ্ব এক ব্যক্তির মন্তব্য, আমি কি বাজার করবো না ।

ষাট উর্ধ্ব আর একজন বলছেন , আমি তো চা খেতে এসেছি ।

কাগজ কলমে এখনো পূর্ব মেদিনীপুর জেলা রেড জোনেই রয়েছে ।
কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে বারে বারে একটা অনুরোধ করছে যে ষাট উর্ধ্ব বয়স ব্যক্তিরা যেন বাড়ির বাইরে না বেরোন ।

কিন্ত পূর্ব মেদিনীপুর জেলার,  জেলা সদর তাম্রলিপ্ত পৌরসভা এলাকার বিভিন্ন বাজারে গিয়ে দেখা সুধু ষাট উর্ধ্ব নয়,  বাজারে বেরিয়েছেন ষাট সত্তর আটাত্তর বয়সের ব্যক্তিরা নানা রকম অছিলায় বাজারে ঘুরছেন ।
কেউ বলছেন চা খেতে বেরিয়েছি, কেউ বলছেন বাছার করতে বেরিয়েছেন । বাড়িতে ছেলেরা থাকলেও তাদের বাজার করতে বেরোতে হয়, কারণ ছেলেরা বিভিন্ন কাছে রয়েছে ।

এমনকি ষাট উর্ধ্ব অনেক ব্যক্তিকে দেখা গেল যারা কেউ চা দোকান খুলে বসেছে তো কেউ সবজি দোকান ।
ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থেকে তমলুক সহ বিভিন্ন এলাকায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । যে কোনো বাজারে গিয়ে দেখা যাচ্ছে মানুষের ঢল । দেখা নেই প্রশাসনের ।

 আরও এক ব্যক্তি তারকনাথ দে মহাশয়ের অভিযোগ তার যেহেতু  মাইকের ব্যবসা সেই জন্য  জেলাশাসকের দফতরের বা পুলিশ প্রশাসনের তরফ থেকে যখন তখন তাকে ডাকলেই বেরোতে হচ্ছে । ছেলে থাকলেও তাকে যেতেই হয় কারণ একাধিক যায়গায় যখন সরকারি প্রচার করতে ।