বিদ্যুৎ পরিষেবা চালুর দাবিতে পথ অবরোধ
বিদ্যুৎ পরিষেবা চালুর দাবিতে পথ অবরোধ, ভারত-বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল গামী যশোর রোডের উপর পেট্রাপোল থানা ও বনগাঁ থানার সীমান্তবর্তী জয়পুর এলাকায়I এদিন সকাল থেকে পথ অবরোধ শুরু করেন স্থানীয় গ্রামবাসীরা, তাদের দাবি আমফান ঘূর্ণিঝড়ের পর থেকেই বিপর্যস্ত গোটা এলাকার বিদ্যুৎ পরিষেবা রাস্তার মাঝে বিভিন্ন জায়গায় উপরে পড়েছে বিদ্যুতের খুটি, তারের ওপর পড়ে রয়েছে মোটা গাছ ৷ স্থানিয় দের অভিযোগ বিদ্যুৎ পরিষেবা চালু হওয়া দূরের কথা ,ঘটনার পর থেকে এখনও পর্যন্ত এলাকায় দেখা যায়নি বিদ্যুৎ দপ্তরের কর্মীদের। এলাকাবাসীদের দাবি পরিস্থিতি বেহাল ,বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও দিনরাত এক করে কাজ করে চলেছেন বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে ,কিন্তু গত কয়েক দিনে একবারও বিদ্যুৎ কর্মীরা এলাকায় আসেননি, স্থানীয়দের দাবি অন্তত কাজ শুরু হোক। দীর্ঘ সময় অবরোধ চলার পর খবর পেয়ে ঘটনাস্থলে আসে পেট্রাপোল থানার পুলিশ, পেট্রাপোল থানা আধিকারিক অবরোধকারীদের সাথে কথা বলেন ,কিন্তু অবরোধ তুলতে ব্যর্থ হন ,এরপর বনগাঁ থানা থেকে পুলিশ গিয়ে পৌঁছায় ঘটনাস্থলে, অবরোধকারীদের সাথে দীর্ঘ সময় আলোচনা পর পুলিশ কর্মীদের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেয়া হয় স্থানীয় বিএসএফ ক্যাম্প মোড় থেকে কাজ শুরু করা হবে আজ , এবং দ্রুত স্বাভাবিক হবে বিদ্যুৎ পরিষেবা এই প্রতিশ্রুতি পাবার পর অবরোধ তুলে নেন স্থানীয়রা।
0 Comments