তৃণমূল সভাপতিকে কোপানোর অভিযোগ
বাগদায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, অঞ্চল যুব তৃণমূল সভাপতিকে কোপানোর অভিযোগ অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতির বিরুদ্ধে l অন্যদিকে তৃণমূল কংগ্রেস সভাপতির বাড়ি ভাঙচুরের অভিযোগ যুব তৃণমূল কংগ্রেস সভাপতির বিরুদ্ধে l শনিবার উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের রনঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার ডহরপোতা গ্রামে অঞ্চল যুব তৃণমূল সভাপতি শুভেন্দু মন্ডল ওরফে সদা কে নিয়ে পরিদর্শন করেন বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় l ওই গ্রামেরই এক ব্যক্তির রাস্তার উপরে পড়ে থাকা গাছ নিয়ে বিবাদ শুরু হয় দুই পক্ষের l রাতে তৃণমূল কংগ্রেসের এর দুই গোষ্ঠীর বিবাদ চরমে ওঠে l যুব তৃণমূল সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতির অনুগামী এবং অঞ্চল তৃণমূল সভাপতি বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পরিতোষ সাহার অনুগামী বলে এলাকায় পরিচিত l রনঘাট অঞ্চল যুব তৃণমূল সভাপতি অভিযোগ অঞ্চল তৃণমূল সভাপতি গৌতম মন্ডল তাকে দা নিয়ে আক্রমণ চালায় দায়ের কোপে মাথায় ১৬ টি গুরুতর আহত অবস্থায় সে বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি l অন্যদিকে অঞ্চল তৃণমূল সভাপতি গৌতম মন্ডলের স্ত্রীর অভিযোগ স্থানীয় এক তৃণমূল সদস্যের গাছকে কেন্দ্র করে শুভেন্দু মন্ডল (সাদা )তাদের বাড়িতে লোকজন নিয়ে চড়াও হয়ে বাড়িতে ভাঙচুর চালায় l সাদার লোকজনের লাঠির আঘাতে হয়তো সাদার মাথা ফেটে যেতে পারে l বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় জানিয়েছেন গতকাল ডহরপোতা গ্রামে আমফানে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে শুভেন্দুকে ( সদা) নিয়ে পরিদর্শন করেছিল l রাতে আঞ্চলিক তৃণমূল সভাপতি গৌতম মন্ডল শুভেন্দু ( সদা ) কে কোপ মারে l গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গ তিনি খুলতে চাননি l অন্যদিকে বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ কুমার সাহা এই ব্যাপারে কোনো বক্তব্য দিতে চাননি l এলাকায় ৱ্যাফ ও পুলিশের টহলদারি চলছে l এবং অঞ্চল তৃণমূল সভাপতির এক অনুগামী সুশান্ত মণ্ডলকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ l