এনডিআরএফের সাফাইয়ে পরিস্কার হচ্ছে সীমান্ত শহর
ঝড় বিধ্বস্ত বনগাঁয় জোর কদমে সাফাইয়ের কাজ চালাচ্ছে এন ডি আর এফ। আমফান ঝাড়ে বনগাঁ মহকুমায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে l বনগাঁ সংযোগ কারী বিভিন্ন রাস্তায় গাছ পড়ে বন্ধ হয়েছিল l শুক্রবার ঝড় বিধ্বস্ত বনগাঁ সাফাই অভিযান এর জন্য প্রাথমিক পর্যায়ে এন ডি আর এফ এর একটি টিম পাঠানো হয় l এবং বনগাঁ মহাকুমা ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ একত্রিত হয়ে ২৩ জনের এই টিমটি বিভিন্ন জায়গায় সাফাই অভিযান চালাচ্ছে l রবিবার বনগাঁ ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের ণরহরিপুরে বাড়ির উপরে ভেঙেপড়া বটগাছ সাফাই করল এই টিমটি l