দুর্গাপুর স্টেশনে আসছে শ্রমিক স্পেশাল। তার আগে দুর্গাপুর স্টেশন, ও স্টেশন বাস স্ট্যান্ড ঘুরে দেখলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশ জৈন l

সোমবার বিকেলে দুর্গাপুর স্টেশনের এক নম্বর প্লাটফর্ম ঘুরে দেখলেন জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা l সামাজিক দূরত্বের বিষয় থেকে শুরু করে , শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা করানোর জায়গা ঘুরে দেখেন জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা l

পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি জানান, শ্রমিক স্পেশাল ঢোকার আগে যাবতীয় প্রস্তুতি ঘুরে দেখা হল, এবার যেভাবে ট্রেন ঢুকবে দুর্গাপুরে সেইভাবে প্রস্তুতি নেওয়া হবে বলে জেলা শাসক জানান l

পাঞ্জাব থেকে একটি ট্রেন বুধবার সম্ভতঃ দুর্গাপুর ঢুকতে পারে l এই ট্রেনে বারোশো জনের মত শ্রমিক আসছে, এর মধ্যে বাঁকুড়ার নয়শো পঁচিশ, পুরুলিয়ার সাত্তাতর জন, বীরভূমের ছত্রিশ জন, পশ্চিম বর্ধমানের শ্রমিক থাকছেন দুশো বাষট্টি জন l

এরপর ধাপে ধাপে শ্রমিক স্পেশাল আসবে দুর্গাপুর স্টেশনে.প্রশাসনিক প্রস্তুতি খুঁটিয়ে দেখতে এই পরিদর্শন বলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশ জৈন জানালেন l দুর্গাপুর স্টেশনে শ্রমিক সুরক্ষায় যাবতীয় প্রস্তুতি শেষ, তৈরী মেডিকেল টিম l