সোমবার রাতে মালদায় এক ধাপে করোনা আক্রান্ত আরও ৬, মোট আক্রান্তের সংখ্যা ১৯
মালদহে আরও ৬ কোভিড আক্রান্ত! রাজস্থান ও অন্যান্য রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদের শরীরে সংক্রমণ। মালদায় মোট আক্রান্ত ১৯
গত ১৮ দিন আগেও মালদহ জেলায় সংক্রামিতর সংখ্যা ছিল শূন্য। কিন্তু গত দু’সপ্তাহে এক-দুই করতে করতে সংখ্যাটা এসে দাঁড়াল ১৯ তে।
গত ২৪ ঘণ্টায় মালদহে আরও ছ’জনের শরীরে কোভিড-১৯ সংক্রমণের খোঁজ মিলল। আক্রান্তরা প্রত্যেকেই হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের বাসিন্দা বলে জেলা প্রশাসন সূত্রে খবর। যদিও রবিবার দুপুর পর্যন্ত এ ব্যাপারে স্বাস্থ্য ভবনের তরফে কিছু জানানো হয়নি। হতে পারে আগামীকাল সন্ধেবেলা স্বাস্থ্য ভবন যে বুলেটিন প্রকাশ করে তাতে এর উল্লেখ থাকবে।
গতকাল স্বাস্থ্য ভবন যে বুলেটিন দিয়েছিল তাতে মালদহে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৩ জন। তারপর নতুন করে আরও ছ’জনের শরীরে করোনা পজিটিভ মিলেছে। নতুন ছয় আক্রান্তরা রাজস্থানের আজমেঢ় বিভিন্ন রাজ্য থেকে ফিরেছিলেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
মালদহের প্রথম তিন করোনা আক্রান্তদের মধ্যে দু’জন মানিকচকের এবং একজন রতুয়ার বাসিন্দা। তাৎপর্যপূর্ণ মালদার করনা আক্রান্তদের বেশির ভাগই হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের।
নতুন করে সংক্রমণ ধরা পড়ার খবরে আতঙ্ক তৈরি হয়েছে হরিশচন্দ্রপুরে। স্থানীয়দের বক্তব্য, ভিন্ রাজ্য থেকে ফেরা শ্রমিকদের সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে না রেখে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েই কাল হয়েছে। তাঁদের অভিযোগ, ভিন্ রাজ্য থেকে ফেরা শ্রমিকরা কোয়ারেন্টাইনের কোনও শর্তই মানছেন না। রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন।
এ ব্যাপারে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারে ভিন রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদের হোম কোয়ারেন্টাইন এর বদলে সহকারী কোয়ারেন্টাইন সেন্টারে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শুধু সরকারি কোয়ারেন্টাইনে রাখলে সমস্যার সমাধান হবে না। সাধারণ মানুষকেও বুঝতে হবে সরকারেরও একটা সীমাবদ্ধতা রয়েছে। মানুষের সতর্কতাও সমান প্রয়োজন। সাধারণ মানুষ সতর্ক না হলে কোনও মহামারীকেই একা সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না। তবে সংক্রমণ নিয়ে মালদহ জেলা প্রশাসনে উদ্বেগ তৈরি হয়েছে।


0 Comments