প্রথম গভর্নর-জেনারেল সি রাজগাপালাচারির নাতি সিআর কেশভান বৃহস্পতিবার কংগ্রেস দলের সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন।চিঠিতে সিআর কেশবন তার পদত্যাগের বেশ কয়েকটি কারণ তালিকাভুক্ত করেছেন।
তিনি পদত্যাগপত্রে লিখেছেন, গত দু দশক ধরে দলের জন্য বিশ্বস্তভাবে কাজ করছেন তিনি। কিন্তু এর জন্য কোনও উপযুক্ত পুরস্কার তিনি পান নি এখনও।
তিনি বলেন, দলের মতামতকে তিনি আন্তরিকভাবে সমর্থন করতে পারেননি, সে কারণেই জাতীয় পর্যায়ে যে দায়িত্ব দেওয়া হচ্ছে তা তিনি গ্রহণ করেননি।
তিনি আরও বলেন, 'এখন আমার জন্য একটি নতুন পথ তৈরি করার সময় এসেছে, তাই আমি অবিলম্বে কংগ্রেস পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছি। আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে তামিলনাড়ু কংগ্রেস কমিটির চ্যারিটেবল ট্রাস্টের ট্রাস্টি হিসাবে আমার পদত্যাগও জমা দিয়েছি।'
তবে কেশবন কংগ্রেস থেকে পদত্যাগ করার পরে অন্য দলে যোগ দেওয়ার জল্পনা উড়িয়ে দিয়েছেন।

0 Comments