কংগ্রেস নেতা পবন খেড়াকে গ্রেফতার করেছে আসাম পুলিশ। দিল্লির আদালতে পেশ করা হবে এবং ট্রানজিট রিমান্ডে আসামে নিয়ে যাওয়া হবে তাঁকে বলে জানা গেছে। বলা হচ্ছে, দিল্লি থেকে রায়পুরের ফ্লাইটে বসেছিলেন পবন খেড়া । তারপর তাঁকে গ্রেফতার করা হয়।


 যদিও এ সময় পবন খেড়া বলেছিলেন যে তিনি দেখতে চান কোন মামলায় তাকে নেওয়া হচ্ছে।  এটি একটি দীর্ঘ যুদ্ধ এবং তিনি লড়তে প্রস্তুত।  আন্দোলনরত নেতাদেরও হেফাজতে নেওয়া হয়েছে বলেও খবর আসছে।


আসাম পুলিশের আইজিপি এবং মুখপাত্র প্রশান্ত কুমার ভূঁইয়া জানিয়েছেন যে কংগ্রেস নেতা পবন খেড়ার বিরুদ্ধে আসামের ডিমা হাসাও জেলার হাফলং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।