শাসক দলের প্রতিবাদ জানাতে ও নবান্ন চলো অভিযানে মঙ্গলবার ধুন্ধুমার সংঘর্ষ হয় বিজেপি ও পুলিশের মধ্যে। কলকাতায় নবান্ন চলো মিছিলে পুলিশের গাড়িতে আগুন ও পুলিশের ওপর পাথরও ছোড়ে বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার এবং লাঠি চার্জ করে।
এরই মাঝে রাজ্য সরকারের বিরুদ্ধে 'নবান্ন চলো' বিক্ষোভে কলকাতায় আটক করা হয়েছে বিজেপির রাজ্য প্রধান সুকান্ত মজুমদারকে। তিনি বলেন যে" মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন, এখানে জড়ো হওয়া লোকের শক্তি দেখে তিনি পালিয়ে গেছেন।"
বিজেপি সমর্থকরা কলকাতা ও হাওড়া পৌঁছতে শুরু করলে পুলিশ তাদের আসতে বাধা দেয়। এর মধ্যে রাজ্য বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী এবং লকেট চ্যাটার্জিকে পুলিশ হেফাজতে নেয়।

0 Comments