দুর্নীতির জন্য নবান্ন অভিযান মিছিলের শুরু করেছে বঙ্গ বিজেপি। চারিদিক দিয়ে নবান্নকে ঘিরে বিজেপির অভিযান চলাকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে 'নবান্ন চলো' অভিযানে অংশ নেওয়া রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, লকেট চ্যাটার্জি সহ বেশ কয়েকজন নেতাকে কলকাতায় আটক করেছে পুলিশ। সাথে পুলিশ বিজেপির বেশ কয়েকজন কর্মীকে আটক করেছে। বোলপুর রেলস্টেশনেও বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয় বলেও জানা গেছে।
পুলিশ জানিয়েছে, বিজেপির 'নবান্ন অভিযান'-এর পরিপ্রেক্ষিতে শহরের বেশ কয়েকটি বড় অংশে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন যে দ্বিতীয় হুগলি সেতুতেও ব্যারিকেড দেওয়া হয়েছে, কারণ এটি নবান্নের সাথে মহানগরকে সংযুক্ত করে।
বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ উত্তর কলকাতায় মিছিলের নেতৃত্ব দেবেন। তিনি বলেন, "টিএমসি সরকার জনবিদ্রোহকে ভয় পায়। এমনকি তারা যদি আমাদের প্রতিবাদ মিছিল থামানোর চেষ্টা করে, তাহলেও আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করব । যেকোনও অপ্রীতিকর ঘটনার জন্য রাজ্য প্রশাসন দায়ী থাকবে।"
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেছেন, বিজেপি তার "সংকীর্ণ, দলীয় রাজনীতির" জন্য শহরে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। আমরা সবাইকে তাদের ফাঁদে না পড়ার জন্য অনুরোধ করছি।"
.jpg)
0 Comments