তেরঙ্গা যাত্রার সময় আজ গুজরাটের মেহসানায় প্রাক্তন ডেপুটি সিএম নীতিন প্যাটেলকে এক পাল গরুর দল তাকে আক্রমণ করে। পায়ে চোট লাগে তাঁর। আহত অবস্থায় তাকে ভাগ্যোদয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসার পর বাড়ি পাঠানো হয়। এই হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।
নীতিন প্যাটেল জানান, চিকিৎসক তাকে ২০ দিন বিশ্রাম করতে বলেছে। তবে এ কর্মসূচিতে তার সঙ্গে আরও অনেক নেতা উপস্থিত ছিলেন।
গুজরাটে প্রতিদিনই এই গরুদের আতঙ্কের খবর শিরোনামে থাকে। এ নিয়ে রাজ্যে বহু আন্দোলন হয়।

0 Comments