বাইক র্যালি বন্ধ করার প্রতিবাদে ১৬ই আগস্ট আদালতে যাওয়ার হুমকি দিলেন বিধানসভায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। ১২ই অগাস্ট সন্ধ্যায় হর ঘর তেরঙা প্রচারের জন্য তিনি বাইক র্যালি করছিলেন সে সময় তাঁকে নন্দীগ্রামে আটকানো হয়।
ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী বলেছেন যে তিনি বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নিয়ে যাবেন।
তিনি এও বলেন, এখন কী তেরঙ্গা যাত্রারও অনুমতি লাগবে? এটা কি পাকিস্তান নাকি ইসলামাবাদ? হর ঘর তেরঙা কোন রাজনৈতিক বা ধর্মীয় তীর্থযাত্রা নয়। আমরা শান্তিপূর্ণভাবে বাইক র্যালি করছিলাম। পুলিশ যদি সমাবেশে বাধা দিতে চায়, তাহলে বন্ধ করুক। আমরা ফেসবুকে লাইভ করব এবং জাতীয় সঙ্গীতও গাইব।
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে ‘হর ঘর তিরাঙ্গা অভিযান’। যদিও বিজেপির তরফ থেকে শুক্রবার জানান হয় কেন্দ্রীয় সরকারের "হর ঘর তিরঙ্গা" প্রচারাভিযান সারা দেশে অভূতপূর্ব সমর্থন পাচ্ছে। দল দাবি করেছে, স্বাধীনতা দিবসে ২০ কোটি বাড়িতে তেরঙ্গা লাগানোর লক্ষ্য অবশ্যই অর্জিত হবে।

0 Comments