কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার বাবা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে নিয়ে একটি আবেগঘন ট্যুইট করে বলেন তিনি জাতির জন্য তার বাবার স্বপ্ন পূরণ করার চেষ্টা করবেন। তিনি বলেন "বাবা, আপনি আমার সঙ্গে প্রতি মুহূর্তে, আমার হৃদয়ে। আমি সর্বদা চেষ্টা করব দেশের জন্য আপনি যে স্বপ্ন দেখেছিলেন তা আমি পূরণ করতে পারি।"

২১ মে, ১৯৯১ তারিখে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে আত্মঘাতী বোমা হামলার সময় রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল। রাজীব গান্ধী ছাড়াও কমপক্ষে ১৪ জন নিহত হয়েছিল।

সাংসদ রাহুল গান্ধী, সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা, রবার্ট ভদ্রা, সাংসদ কেসি ভেনুগোপাল এবং বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খারগে সহ একাধিক কংগ্রেস নেতা শনিবার নয়াদিল্লির বীর ভূমিতে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন।

প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ অনেক রাজনীতিবিদ ট্যুইট করেন। প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন "তাঁর জন্মবার্ষিকীতে, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধাঞ্জলি।"

রাজনাথ সিং ট্যুইট করে বলেন "ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।" অরবিন্দ কেজরিওয়াল বলেন ,"প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধী জিকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করছি।" প্রিয়াঙ্কা চতুর্বেদী ট্যুইট করে বলেন "ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীর ৭৮তম জন্মবার্ষিকীতে আমার শ্রদ্ধাঞ্জলি।"