পুরভোটের প্রচারে প্রথম সভা তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গোয়া থেকে ফিরেই সভায় যোগ দেন মমতা। কলকাতার ফুলবাগানে সভার আয়োজন করা হয় বুধবার বিকেলে। এই সভায় ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অতীন ঘোষ সহ আরও অনেকে।
এদিনের সভা থেকে কাউন্সিলরসহ পুরভোটের প্রার্থীদের উদ্দেশ্যেও কড়া বার্তা দেন মমতা। তিনি বলেন, 'কারও বিপদ হলে কাউন্সিলরকেই ছুটে যেতে হবে। এলাকায় কোথায় জল নেই, রাস্তা নেই, আলো নেই এগুলো কাউন্সিলরকেই দেখতে হয়। কাজ না করলে, না দেখলে সরে যেতে হবে।'
মমতা বলেন, 'কে এলাকায় বাড়ি করবে, কোথা থেকে বাড়ি তৈরির সামগ্রী কিনবে তা দেখা কাউন্সিলরের দায়িত্ব নয়। আবেদন করলে ক্ষতিয়ে দেখে কাজ করে দাও।' 'কেন মুখ দেখতে হবে, আমি কি মুখ দেখে কাজ করি?' প্রশ্ন মমতার।
এখন বাড়ির প্ল্যানের অনুমতি অনলাইনে হয়ে গেছে, আগামী দিনে অনলাইনেই কাজ হবে, তাও সাত দিনে। আবেদন করুন অনলাইনে, অনলাইনেই কাজ হবে, এটা আমি চাই,' বার্তা মমতার।
কাউন্সিলরদের পাশাপাশি সংবাদমাধ্যমের ওপরেও কিছুটা অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমি কাজ করার বিষয়ে কিছু বললেই সংবাদমাধ্যম বলে আমি বকেছি। কিন্তু আমি বকা দিইনি। আমি বলি মানুষের জন্য কাজ করতে হবে। এলাকায় কী কী সমস্যা রয়েছে তা স্থানীয় কাউন্সিলরকেই দেখতে হবে।'
0 Comments