কলকাতা পুরভোটের স্থগিতাদেশ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টে। সমস্ত পুরভোট একসঙ্গে করার দাবী জানিয়ে একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই সব মামলার মধ্যে বুধবার পুরভোট মামলার রায় ঘোষণা করল উচ্চ আদালত। সেইসঙ্গেই বাকি পুরভোট কবে হবে সেই বিষয়ে আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে আদালতকে জানানোর নির্দেশও দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 


এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ রায় দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বলা হয়, কলকাতা পুরভোটে স্থগিতাদেশ নয়, যত দ্রুত সম্ভব ভোট করিয়ে নেওয়ার নির্দেশ। পাশাপাশি রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন আলোচনা করে বাকি পুরসভার ভোট কবে হবে, সে বিষয়ে ২৩ ডিসেম্বরের মধ্যে জানানোর নির্দেশ দেয় আদালত। 


উল্লেখ্য, পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবী জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় বঙ্গ বিজেপি। সেই মামলা উচ্চ আদালতে ফিরিয়ে দেয় সুপ্রিম কোর্ট। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সেই মামলার শুনানি রয়েছে।