'১৪৪ টা ওয়ার্ডেই আমরা জিতব', দলীয় প্রার্থীর হয়ে প্রচারে এসে জোরগলায় দাবী তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের। রবিবার বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল মনোনীত প্রার্থী পার্থ সরকারের সমর্থনে শকুন্তলা পার্ক এলাকায় প্রচারে আসেন পার্থ চট্টোপাধ্যায়। এই সময় তিনি বলেন, '১৪৪ টা ওয়ার্ডেই আমরা জিতব। কঠিন হোক বা সহজ, লড়াই হবে। মানুষের কাছাকাছি যাচ্ছি সাড়া ভালো পাচ্ছি।
শুভেন্দু অধিকারী বলেছেন বিজেপিকে ঠিকভাবে প্রচার করতে দেওয়া হচ্ছে না, সেই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'ঠিকানা দিয়ে দিক লোক ডেকে আনবো।' সিঙ্গুরে সুকান্ত মজুমদার বলেছেন যে, বিক্ষোভ দেখাবেন। প্রতিরোধ করতে আসলে বুঝে নেব। সেই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'প্রতিরোধের দরকার নেই, ওদের প্রতিরোধ করে লাভ কি। ওদের জনসমর্থন আছে? এখানে উন্মুক্ত গণতন্ত্র বিস্তৃত। এখানে সবাই সবার অধিকার প্রয়োগ করতে পারে।'
গোয়ায় ৫০০০ টাকা দেওয়া নিয়ে পি চিদাম্বরম একটি ট্যুইট করেছেন সেই প্রসঙ্গে পার্থ বাবু বলেন, 'আসল কথা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে। পশ্চিমবঙ্গের বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা বাড়ছে। বিভিন্ন রাজ্যের মানুষ উৎসাহ দিচ্ছে গোয়ায় সেটা আছে। গোয়ায় কংগ্রেস এবং বিজেপি নিজেদের পরাজয় সম্মুখে দেখে এ ধরনের মন্তব্য করছে। আসল পরীক্ষা হবে বিধানসভা নির্বাচনে।'
তথাগত বলেছেন গোয়ায় বেশি টাকা দেওয়া হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের মহিলাদের কম টাকা দেওয়া হচ্ছে সেই নিয়েও জবাব দিয়েছেন তিনি। তিনি বলেন, 'উনি কখন কি বলে ঠিক নেই, আগে মাথাটা ভালো করে দেখাক।'
বিএসএফ প্রসঙ্গে পাঞ্জাব সুপ্রিম কোর্টে যাচ্ছে সেই নিয়ে পার্থ বলেন, 'রাজ্য ইতিমধ্যে বিধানসভায় পাশ করিয়েছে। বিএসএফের বিস্তার হতে দেব না। বিএসএফের ওপর আমাদের সমস্ত মর্যাদা এবং সম্মান রয়েছে। তারা সীমান্ত রক্ষা করুক কিন্তু সীমান্তে পনেরো কিলোমিটারের পরে রাজ্যের অধিকার। যুক্তরাষ্ট্র কাঠামোর মধ্যে রাখতে হবে।'
0 Comments