জম্মুতে এক অনুষ্ঠানে ড.আবদুল্লাহ বলেন "কাশ্মীরের জনগণকে শুধুমাত্র একটি ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার করা হয়েছে। বেশ কয়েকটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু একটিও পূরণ হয়নি। কাশ্মীরি পন্ডিত এবং কাশ্মীরি মুসলমানদের মধ্যে সমস্যা তৈরি করা হয়েছিল। জম্মু ও কাশ্মীরে হিন্দু ও মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়া ঘৃণা থেকে আমাদের শত্রুরা উপকৃত হবে।"
কেন্দ্রশাসিত অঞ্চলে ধর্মের উপর ভিত্তি করে রাজনীতির নাটকের অভিযোগ করে তিনি বলেন "আমরা নেতারা যদি, ধর্ম ও রাজনীতিকে একে অপরের থেকে আলাদা না করি তবে দেশ বাঁচবে না।" তিনি বলেন "কেন তারা নারী অধিকার বিল পাশ করে না? তাদের সংসদে ৩০০ জন সদস্য আছে কিন্তু তারা চায় না যে নারীরা পুরুষের মতো সমান মর্যাদা লাভ করুক।"
ফারুক আবদুল্লাহ ১৯৯০-এর দশকে যখন কাশ্মীরি পণ্ডিতদের নির্বাসন ঘটেছিল তখন তাদের রক্ষা করতে না পারার জন্য কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের কাছে ক্ষমা চেয়েছিলেন। তিনি বলেন "এনসি-এর শাসনামলে আমরা উপত্যকায় পণ্ডিত সম্প্রদায়ের প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু উপাদান পণ্ডিতদের গণহত্যা চালিয়ে পুরো প্রক্রিয়াটিকে নাশকতা করেছিল।"
ফারুক আবদুল্লাহ যোগ করে বলেন “কাশ্মীরি পণ্ডিতরা অভিবাসনের পর অনেক কষ্ট পেয়েছে। পণ্ডিত সম্প্রদায়ের বেদনা অগণিত।"
0 Comments