মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ১২ নম্বর ওয়ার্ডে পৌরসভার ভোটে প্রার্থী হয়েছেন ডাঃ মীনাক্ষী গাঙ্গুলী, যিনি, পেশায় একজন চিকিৎসক এবং নেশায় সমাজসেবী। শনিবার নিজের ওয়ার্ডে প্রচার সারেন তিনি। 


ব্যস্ত এই চিকিৎসকের জীবনের মূলমন্ত্র মানুষের জন্য কাজ করা। মাননীয়া মুখ্যমন্ত্রী ডাঃ গাঙ্গুলিকে সেই সুযোগ দেওয়ায় উনি অত্যন্ত কৃতজ্ঞ। তিনি সম্পূর্ণ ভাবে সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের সবরকমের সমস্যা দূর করার মন্ত্রে দীক্ষা নিয়েছেন। স্থানীয় তরুণদের কাজের সুযোগ দেওয়ার পাশাপাশি এলাকার বিজ্ঞান ভিত্তিক উন্নতির ব্যাপারে আগামী দিনে তিনি বেশ কিছু কাজ করবেন বলে বাসিন্দাদের তার  কর্মসূচী পরিকল্পনার কথা জানিয়েছেন।  

 

দেশবন্ধু পার্কের সৌন্দর্যায়ন, অঞ্চলের সমস্ত পানীয় জলের কল, ডিপ টিউবলের জল ফ্লোরাইড মুক্ত জলের ব্যবস্থার পাশাপাশি স্থানীয় চিকিৎসা কেন্দ্রগুলিকে প্রাইমারি হেলথ সেন্টারে উন্নত করা ও ক্যানাল ওয়েস্ট রোড পরিচ্ছন্ন রাখার পাশাপাশি গাছ লাগিয়ে পরিবেশ সুন্দর করা ও বেকারদের হাতের কাজ শিখিয়ে স্বনির্ভর করে তোলা পরিকল্পনার কথাও তিনি জানান।


 প্রচার অভিযানে নেমে ১২ নম্বর ওয়ার্ডকে প্লাস্টিক মুক্ত করার জন্য সকলের সহযোগিতা চান তিনি। ময়লা পরিষ্কারের ব্যাপারে নিয়মিত নজরদারি থাকবে এবং রাস্তাঘাটে ময়লা জমে থাকতে দেওয়া যাবে না বলেও জানান।


উল্লেখ্য, আগামী রবিবার প্রার্থীর হয়ে প্রচারে অভিনেতা সোহম আসবেন বলে সূত্রের খবর।