দার্জিলিং কালিম্পংয়ের পর এবার কার্শিয়াং- বিমল গুরুংয়ের পাহাড়ে ফেরার বিরোধিতা এবং পাহাড়ে শান্তির পরিবেশ বজায় রাখার দাবিতে ফের পথে নামল গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং গোষ্ঠী। শনিবার কার্শিয়াং টুরিস্ট লজ থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় মোটর স্ট্যান্ডে।
মিছিলের শেষে একটি ছোট জনসভা করেন তামাং পন্থী মোর্চা নেতারা। তাদের বক্তব্য, বিমল গুরুং পাহাড়ে ফিরলে পরিস্থিতি খারাপ হবে। যে শান্তির পরিবেশ পাহাড়ে রয়েছে যেভাবে পাহাড়ে উন্নয়ন হচ্ছে তা ব্যাহত হবে। তাই বিমল গুরুংকে পাহাড়ে কোনভাবেই স্বাগত জানানো হবে না।
যদিও গুরুঙপন্থীদের পাল্টা দাবি, তামাং গোষ্ঠী রাজনৈতিক অনিশ্চয়তায় ভুগছে। তাই বিমল গুরুংয়ের জনপ্রিয়তাকে ভয় পাচ্ছে তারা। বিমল গুরুং পাহাড়ে ফিরলে অশান্তি হবে বলে যা রটানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এবং এর কোন বাস্তব ভিত্তি নেই।

0 Comments