শনিবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল প্রাঙ্গণে ক্লাব সমন্বয় কমিটির উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের মেন্টর তথা মেদিনীপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রণব বসু,সমাজসেবী উদয় রঞ্জন পাল সহ আরো অনেকে। অনুষ্ঠানের আয়োজক সংগঠনের সভাপতি স্নেহাশীষ ভৌমিক উপস্থিত সকলকে স্মারক ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানায়।
এদিনের সভায় রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী দল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর নাম একবারের জন্যও উল্লেখ করেননি। তিনি অগ্নিশিশু ক্ষুদিরাম বসু থেকে স্বামী বিবেকানন্দের কথা তার ভাষণে উল্লেখ করেছেন। তিনি বলেন ব্রিটিশদের বিরুদ্ধে অনুশিলন সমিতি গঠন করেছিলেন ক্ষুদিরাম বসু ।অনুশীলন সমিতি কিভাবে ব্রিটিশদের বিরুদ্ধে কাজ করতে হয় তা শিখিয়েছিল সেই সময় যুবকদের।
তিনি বলেন স্বামী বিবেকানন্দের বাণী বলেন চরৈবেতি চরৈবেতি ।তিনি বলেন মানুষের জন্য কাজ করতে হলে কোন কিছুর প্রয়োজন হয় না। প্রয়োজন হয় সদিচ্ছা। তাই মানুষের জন্য আমি কাজ করে যাবো। তিনি তার ভাষণে একসময়ের বামপন্থী নেতা সুকুমার সেন গুপ্তের নামও উল্লেখ করেন। তবে একটি বারের জন্য তৃণমূলের নামটি উল্লেখ করেননি।
তবে তাঁর মঞ্চে কোন বিধায়ক, তৃণমূলের নেতা প্রণব বসু ও স্নেহাশীষ ভৌমিক ছাড়া অন্য কোন নেতা কে ও দেখা যায়নি। তবে ওই দুই নেতা প্রথম থেকেই শুভেন্দু অধিকারীর অনুগামী হিসাবে পরিচিত।
তবে বিদ্যাসাগর হল প্রাঙ্গণ ছিল কানায় কানায় পূর্ণ। তিনি মেদিনীপুর শহরবাসীকে বিজয়ার শুভেচ্ছা অভিনন্দন জানান এবং সকলকে করোনা পরিস্থিতির জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে ও মাস্ক ব্যবহার করার আহ্বান জানান।

0 Comments