এ যেন কেঁচো খুড়তে কেউটে বের হওয়ার জোগাড়। টিটাগড়ের বিজেপি নেতা   মণীশ শুক্লা খুনে ফের নয়া তথ্য এলো পুলিসের হাতে। সূত্রের খবর, এই ঘটনায় প্রভাবশালী রাজনৈতিক নেতার যোগ মিলিছে। 


জানা গিয়েছে,  পারিবারিক শত্রুতাকে কাজে লাগিয়েই খুন করা হয়েছে মণীশকে।  ধৃত তিন অভিযুক্তকে দফায় দফায় জেরা করে পুলিস জানতে পেরেছে খুরম ও মণীশ শুক্লার বিবাদকে মূলধন করে ষড়যন্ত্রের জাল বোনে ওই রাজনৈতিক নেতা। ওই প্রভাবশালী নেতার প্ল্যান মাফিকই বাবার খুনের বদলা নেয় খুররাম। শুধু তাই নয়, মণীশকে খুন করতে ভাড়া করা হয়েছিল ভিন রাজ্যের ৬ সুপারিকিলারকে।  


ভিন রাজ্যের সুপারিকিলার ওই  ৬ জনকেই চিহ্নিত করেছে পুলিস। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি কে সেই প্রভাবশালী ব্যক্তি তাও জানার চেষ্টা করছে পুলিস।